নারায়ণগঞ্জ- ১(রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র সাথে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভাসহ বিভাগীয় কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু রূপগঞ্জকে সবাই মিলে গড়তে তুলতে সবার সহযোগীতা কামনা করে বলেন, রূপগঞ্জের কোথাও কোন অপরাধী দলীয় পরিচয়,এমপির আত্নীয় পরিচয়ে কোন অপরাধ ঘটালে আইনের আওতায় নেয়া হবে। রূপগঞ্জের মাদক, সন্ত্রাসী রুখতে আমি রূপগঞ্জবাসির শান্তি রক্ষায়, রূপগঞ্জবাসির আস্থা রাখতে কাজ করবো। কারন সবাই আমাকে জাতীয় সংসদের পাঠিয়েছেন সবার কথা বলার জন্যে। আমি ভালো কিছু করে যেতে চাই। সর্বোচ্চ সুন্দর সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা থাকবে। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার রূপগঞ্জবাসির প্রতি কৃতজ্ঞ।
পড়ুন- পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির
দেখুন- নাটোরে আ. লীগের বিরুদ্ধে অফিস ভাংচুরের অভিযোগ বিএনপি কর্মীর


