২৪/০২/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শিল্পকলা একাডেমিতে প্রকাশিত প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইটির পাঠ উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তারেক রহমান বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং আজ তিনি সেই সংগ্রামের মধ্য দিয়ে একটি দৃঢ় অবস্থানে পৌঁছেছেন। সামনের দিনগুলোতেও রাষ্ট্রপ্রধান হিসেবে তার সংগ্রাম অব্যাহত থাকবে। তার ব্যক্তিগত গুণাবলি তাকে সব বাধা অতিক্রমের শক্তি জোগাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে রাজনীতির দর্শন ও আদর্শে মানবিক গুণাবলির গুরুত্ব বোঝা যায়। শেখ হাসিনার পতন আমাদের শেখায় যে নেতৃত্বের মানবিক দিক এবং নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ।

পড়ুন:স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৬ সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

দেখুন:আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইজিপি

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন