২৪/০২/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আপনাদেরকে পাশে নিয়ে ত্রিশালের উন্নয়ন করতে চাই : ডা: লিটন

ময়মনসিংহের ত্রিশালে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন বলেন সাংবাদিকদের সহযোগিতা নিয়ে ত্রিশালের উন্নয়ন করতে চাই। দুনিয়াতে কে কতদিন বাচবে তবে ভাল কাজ করে গেলে মানুষ তা মনে রাখবে। আমার ভিশন ত্রিশালের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন করা।

মঙ্গলবার বিকেলে উপজেলা রাশেদুল ইসলাম হল রুমে উপজেলা প্রসাসনের আয়োজনে ত্রিশালের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনময় ও ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার আরাফাত ছিদ্দিকী,উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহবুবুর রহমান,ত্রিশাল থানা অফিসার ইনচার্জ ফিরুজ হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া,ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন সাহিদ, আমাদের সময় পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান নজরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, সিনিয়র সাংবাদিক আ ন ম ফারুক, এটিএম মনিরুজ্জামান আলমগীর কবীর সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সাধারন সম্পাদক জোবায়ের হোসাইনসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ত্রিশাল প্রেসক্লাবের আজীবন সদস্য ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও ত্রিশাল প্রেসক্লাব সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন