২৫/০২/২০২৬, ১৫:৫৮ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৫:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতে ইসলামীর

আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তা প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধী দলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতির সকল বিতর্কের জায়গা যেন সংসদ হয়।’

এতে সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে। তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। সরকারকে মূল্যায়নের সময় এখন হয়নি। জাতি অপেক্ষা করছে ভালো কিছুর জন্য।

এসময়ে বিরোধীদল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশটিকে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি।

পড়ুন: পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন