২৫/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১৬ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

আসন্ন ঈদযাত্রা উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (ডে-অফ) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর রাখা হবে। নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে। সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে।

গত ২২ ফেব্রুয়ারি রেলভবনস্থ সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন