বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ গ্রেফতার হয়েছে

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) কে র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানাযায়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, এজাহারনামীয় প্রধান ধর্ষক বাদশা মিয়ার (২৬) সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে ব্রহ্মপুত্র নদের জঙ্গলা এলাকায় গত ১৬ ডিসেম্বর ২০২৫খ্রিঃ সন্ধ্যা অনুমান সাড়ে ছয় ঘটিকায় দেখা করতে গেলে ধর্ষক বাদশা মিয়া ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষক বাদশা মিয়া ধৃত ধর্ষক ফরিদ (৩২) এজাহারনামীয় অন্যান্য ধর্ষকদের মোবাইল মারফত ডেকে এনে পরস্পর যোগসাজসে পালাক্রমে ধর্ষণ করে।এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ত্রিশাল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত সহ পলাতক ধর্ষকদের গ্রেফতারের জন্য তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‌্যাব-১৪ ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের সময় ময়মনসিংহ জেলার সদর থানার টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। বিজ্ঞতিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

দেখুন:পিরোজপুরে নিজ ঘরে বৃদ্ধা সাথে যা ঘটলো 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন