২৭/০২/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘সামর্থ্য কম, ভালোবাসা অফুরন্ত’: মাসব্যাপী ইফতার বিতরণে নেত্রকোনা বিএনপি নেতা রনি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা পৌর শহরে প্রতিদিন ৫০০ জন অসহায়, দুস্থ ও পথচারী রোজাদারের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। “আপনার ইফতার” নামক এমন ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে রোজাদারদের হাতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৮ম রমজানে শহরের সাতপাই চানখার মোড় এলাকাসহ বিভিন্ন সড়কে সরেজমিনে এই ইফতার বিতরণ কার্যক্রম চোখে পড়ে। প্রথম রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে পবিত্র রমাদান মাসের শেষ দিন পর্যন্ত।

প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে বিশাল ডেকচিতে ভাত, মাংস, ডিমসহ স্বাস্থ্যসম্মত ইফতার রান্না করা হচ্ছে। রান্না শেষে যত্নসহকারে বক্সে প্যাকেটিং করে পিকআপ ভ্যানের মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তা নিয়ে যাওয়া হয়। রাস্তায় চলাচলকারী রিকশাচালক, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং যেসব পথচারী সময়মতো বাসায় গিয়ে ইফতার করার সুযোগ পান না, মূলত তাদের হাতেই ইফতারের বক্স ও পানির বোতল তুলে দেওয়া হচ্ছে।

ইফতার প্রস্তুত ও বিতরণকালে আব্দুল্লাহ আল মামুন খান রনি তার অনুভূতির কথা ব্যক্ত করে বলেন, “স্বাদ আছে কিন্তু সাধ্য আসলেই কম। তারপরও চেষ্টা করছি সেই সাধ্যের মধ্য থেকে মানুষের জন্য কিছু করার। অভাবের কারণে বা সময়মতো বাসায় পৌঁছাতে না পারায় যেসব মানুষ কষ্ট করেন, তাদের হাতে আমরা ইফতার পৌঁছে দিতে চাই। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।”

এই বৃহৎ ও মহতী আয়োজন সফল করতে জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সার্বিক সহযোগিতা ও সাহস যোগাচ্ছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেত্রকোনা শহরের সাধারণ মানুষ ও পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতারা যদি এভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, তবে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ডিবি পুলিশের ওপর হামলা ও মব সৃষ্টি: নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন