সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের জন্য প্রাথমিক দল গঠন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। আজ ৫ দিন ব্যাপী বাছাই প্রক্রিয়া শেষে অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকাদের শীর্ষ ৩২ জন খেলোয়াড়দের মধ্যে ১৬ জনকে নিয়ে প্রাথমিক দল গঠন করা হয়েছে।
বাছাইতে দেশের সেরা অনূর্ধ্ব ১৯-এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছে মোঃ নাফিজ ইকবাল এবং অনূর্ধ্ব ১৯ বালিকা বিভাগে খই খই সাই মারমা। এছাড়া অনূর্ধ্ব ১৫-এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছে মোঃ শাহীন আহম্মেদ এবং অনূর্ধ্ব ১৫ বালিকা জান্নাত ইসলাম রোজা। এই ৪ জনই বিকেএসপির টেবিল টেনিস শিক্ষার্থী। এছাড়া ১ম ও ২য় বাছাইয়ে খই খই সাই মারমা এবং জান্নাত ইসলাম রোজা ১২টি খেলার সবগুলোতে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ ২০২৬-এর প্রস্তুতির জন্য অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৫-এর বালক এবং বালিকাদের শীর্ষ ১৬ জনকে নির্বাচিত হয়েছে। এই ১৬ জন টেবিল টেনিস খেলোয়াদের মধ্যে ১৩ জনই বিকেএসপির শিক্ষার্থী। বাংলাদেশ সেনাবাহিনী ২ জন এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার ১ জন মনোনীত হয়েছে।
অনূর্ধ্ব ১৯-এর বালকের বাকি সকল নির্বাচিত খেলোয়াড়ই হলো বিকেএসপির। তারা হলো: আবুল হাসেম হাসিব (২য়), তাহমিদুর রহমান সাকিব (৩য়) এবং মোঃ মনিরুল ইসলাম (৪র্থ)।
অনূর্ধ্ব ১৯-এর বালিকার বাকি নির্বাচিত খেলোয়াড় হলো: বিকেএসপির রেশমী তঞ্চংগ্যা (২য়), বাংলাদেশ সেনা বাহিনীর ঐশী রহমান (৩য়) ও বিকেএসপির নুসরাত জাহান অনন্যা (৪র্থ)।
অনূর্ধ্ব ১৫-এর বালকের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো: বিকেএসপির মোঃ মৃদুল রহমান (২য়), বিকেএসপির তাহমিদুল ইসলাম পরশ (৩য়) এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ রাব্বী ইসলাম (৪র্থ)।
অনূর্ধ্ব ১৫-এর বালিকাদের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো: বিকেএসপির মোছাঃ রাফিয়া চৌধুরী (২য়), রংপুর জেলা ক্রীড়া সংস্থার মোসাঃ জান্নাতুল রোজা (৩য়) এবং বিকেএসপির সাবিয়া আক্তার পাপিয়া (৪র্থ)।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের ফিক্সচার ঘোষণা না হলেও আমরা অগ্রিম দলের প্রস্তুতির জন্য টিম সিলেক্ট করে রাখলাম। বিকেএসপির পাশাপাশি স্থানীয়ভাবে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

