২৮/০২/২০২৬, ০:৪০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ০:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ সতের বছর পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সুসঙ্গ সরকারি কলেজ মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মাহফিলটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়।

জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এত বড় পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীরা একে অপরের সাথে আবেগ ও সৌহার্দ্য বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত এই মোনাজাত শেষে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মানে বিশাল ইফতারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে সন্ত্রাসী হামলা ‎৫ লাখ টাকা চাঁদা দাবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন