২৮/০২/২০২৬, ১৯:৫৫ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৯:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আবুধাবিতে নিহত অন্তত ১

ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কমপক্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলার নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই জাতীয় আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দেশটি আরও বলেছে, হামলার প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার তাদের রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

রয়টার্স ও আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পরে আল জাজিরা জানায়, কাতারে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

বাহরাইন জানিয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি সতর্কতা বার্তায় নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরা সংবাদদাতা জানিয়েছেন, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া সেখানে সতকর্তা সাইরেন বাজানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : যে কারণে ইরানে যৌথ হামলা চালাল ইসরাইল-যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন