দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৩৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
এর আগে শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইল হামলা চালায়।
আগে জানানো হয়েছিল যে, ওই স্কুলে হামলায় পাঁচজন মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছেন।
এখন, ইরানের গণমাধ্যম জানিয়েছে যে, নিহত ছাত্রীর সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার সকালে ইরানজুড়ে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পরে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।
বিজ্ঞাপন
পড়ুন : ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলের ৫ শিক্ষার্থী নিহত


