মেজর লিগ সকারে (এমএলএস) নতুন মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে হারের ক্ষত নিয়েই অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। কিন্তু ২৪ মিনিটের মধ্যেই ২–০ গোলে পিছিয়ে পড়েছিল লিওনেল মেসির দল। কিন্তু পরের ৪৫ মিনিটেই ঘটল দুর্দান্ত প্রত্যাবর্তন। মেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
সোমবার (২ মার্চ) সকালে প্রতিপক্ষের মাঠ ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে মেসির নেতৃত্বে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে মায়ামি করে এক এক করে মোট চার গোল, যার দুটিই এসেছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির পা থেকে। প্রথমে দুই গোলে পিছিয়ে পড়া ইন্টার মায়ামি শেষ পর্যন্ত পর্যন্ত মাঠ ছাড়ে ৪–২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে।
ম্যাচের ১৮ মিনিটেই মার্কো পাসালিক এগিয়ে দেন অরল্যান্ডোকে। ২৪ মিনিটে মার্টিন ওজেডা ব্যবধান দ্বিগুণ করলে বিপদ আরও বাড়ে মায়ামির। দলকে ম্যাচে ফেরাতে বিরতির পরপর দলে পরিবর্তন আনেন হাভিয়ের মাচেরানো। লেফটব্যাক নোয়া অ্যালেনের জায়গায় নামান আক্রমণভাগের খেলোয়াড় মাতেও সিলভেত্তিকে।
এই সিদ্ধান্তই বদলে দেয় ম্যাচের দৃশ্যপট। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে ২০ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ সিলভেত্তির অসাধারণ এক শটে ব্যবধান কমায় মায়ামি। এরপরই দেখা মেলে মেসি জাদুর। ৫৭ মিনিটে গোছানো এক আক্রমণে অরল্যান্ডো বক্সের কাছাকাছি পৌঁছে যান মেসি। এ সময় তাঁর সামনে তৈরি হয় ছয় ফুটবলারের দেয়াল।
পড়ৃন: ইরানের হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত
আর/


