28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার এইট পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের সমীকরণ। টানা উত্তেজনা, সমীকরণ আর নেট রানরেটের লড়াই পেরিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে চার শক্তিধর দল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত।

গ্রুপ-১ এ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয় প্রোটিয়ারা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবেও সেমিফাইনালে উঠেছে তারা।

অন্যদিকে ভারতকে অপেক্ষা করতে হয়েছে সুপার এইটের শেষ ম্যাচ পর্যন্ত। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জয় তুলে নিয়ে দুই জয় ও এক পরাজয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।

গ্রুপ-২ এ একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ চারে পৌঁছায় বর্তমান চ্যাম্পিয়নরা। আক্রমণাত্মক ব্যাটিং ও কার্যকর বোলিংয়ে পুরো পর্বজুড়ে ছন্দে ছিল দলটি।

একই গ্রুপে নিউজিল্যান্ড ও পাকিস্তান সমান পয়েন্ট পেলেও উন্নত নেট রানরেটের কারণে সেমিফাইনালের টিকিট পায় কিউইরা। গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ব্যবধানে পাওয়া জয়ই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে অন্য গ্রুপের রানার্সআপের বিপক্ষে। সেই হিসাবেই প্রথম সেমিফাইনালে গ্রুপ-১ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ডের। অন্যদিকে গ্রুপ-২ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ গ্রুপ-১ রানার্সআপ ভারত।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি, বুধবার, ইডেন গার্ডেন্সে। একদিন পর ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।  দুই সেমিফাইনালের বিজয়ীরা আগামী ৮ এপ্রিল শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

পড়ুন : জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন