নির্বাচনের আগেই ট্রাম্পের সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় এসে পরদিন ব্যস্ত সময় কাটাবেন, এমন পরিকল্পনাও রয়েছে। তবে মধ্যপ্রাচ্য সংকটের কারণে এই সফরের দিকে সবার বাড়তি নজর।
সফরের প্রথমদিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ছাড়া তেমন কোনো কর্মসূচি নেই পল কাপুরের। তবে মূল ব্যস্ততা ৪ মার্চ এবং ৫ মার্চ।
৪ মার্চ সকালে বাংলাদেশের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক দিয়ে তার কর্মসূচি শুরু হবে। পল কাপুর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।
সফরের শেষদিন ৫ মার্চ ( বৃহস্পতিবার) দুপুরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি। এরপর রাতে ঢাকা ছাড়বেন পল কাপুর।
পড়ুন: ৩ জেলায় ভোটে কারচুপির অভিযোগে মামলা, শুনানি আজ
আর/


