নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে ‘আমাদের রূপগঞ্জ ‘শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার বিকালে উপজেলার মুড়াপাড়া সরকারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়,নিউজ টুয়েন্টি ফোর চ্যানেলের সাংবাদিক আলম হোসেন, এটিএন নিউজের সাংবাদিক পারভেজ হাসান, সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন, স্বেচ্ছাসেবক জিদান, রওনক, জাকির প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, রূপগঞ্জের উন্নয়ন ও এখানকার জনগণের সেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশগঠনের উপযুক্ত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রূপগঞ্জকে নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নে নতুন রূপে আধুনিক করে সাজাতে কাজ করছি। আমরা তরুণদের ভাবনাকে প্রাধান্য দেব। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার নানাবিধ সমস্যা সমাধানে কাজ করবো।
পড়ুনঃসৌদির পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ‘আসন্ন’, সতর্কতা মার্কিন দূতাবাসের
ইমি/


