28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা, ২০০টি যুদ্ধবিমান এবং দুটি বিমানবাহী রণতরি অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল ব্র্যাড কুপার।

বিজ্ঞাপন

এক ভিডিও বার্তায় কুপার বলেন, ‘মধ্যপ্রাচ্যে চার দিন ধরে চলা এই অভিযান এক প্রজন্মের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে ২ হাজারের বেশি অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।’

সেন্টকম প্রধানের দাবি, ইরান পাল্টা হিসেবে ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে। পাল্টা হামলা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর আঘাত করার সক্ষমতা ইরানের ক্রমশ কমে আসছে। তিনি বলেন, ‘আমরা ইরানের নৌবাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস করছি। এখন পর্যন্ত ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে।’

সেন্টকম আরও জানিয়েছে, অভিযানের সময় কুয়েতে একটি ট্যাকটিক্যাল অপারেশনস সেন্টারে ইরানি হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

পড়ুন: চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন