‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জয়পাড়া কালেমা চত্বর এলাকায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেনের সভাপতিত্বে কার্যক্রম উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠু, মহিলা বিষয়ককর্মকর্তা সাবরিনা লাকী, তথ্য আপা শাকিলা জাহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
এ সময় তিনি বলেন, সরকারিভাবে রমজান উপলক্ষে নি¤œ ও মধ্যবিত্ত পরিবার সুলভ মূল্যে মাসব্যাপি দুধ, ডিম ও মাংস কিনে খেতে পারেন সেজন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। যার কারণে সকল পণ্য নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যায়। সে বিষয়টি মাথায় রেখে আমরা মাংস ৬৫০ টাকা কেজি, দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম ২৮ টাকা হালিতে বিক্রয় কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রম রমজান মাসব্যাপি চলমান থাকবে।
পড়ুন:কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ছুরিকাঘাতে নিহত
দেখুন:ঢাকা ৭, ৯, ১১ ও ১৮ আসনের প্রাপ্ত ফলাফল | Nagorik TV
ইমি/


