25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ইসির ওয়েবসাইটে প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল আগে ঘোষণা করা হয়েছিল, সেগুলোর কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।

বুধবার (৪ মার্চ) কেন্দ্রভিত্তিক ফলাফলের বিস্তারিত তথ্য ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তবে আইনি জটিলতার কারণে দুইটি আসনের ফল ঘোষণা স্থগিত আছে। আসন দুইটি হলো চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪; এই দুই আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার পর কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

এছাড়া, প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। ওই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে বগুড়া-৬ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পড়ুন : ৬ জেলার পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তাকে বদলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন