22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ

ইরানে মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলা এবং মধ্যপ্রাচ্যব্যাপী চলমান যুদ্ধ ও গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (০৪ মার্চ) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সিপিবির উদ্যোগে প্রেসক্লাব মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা সিপিবির সভাপতি আলকাস উদ্দীন মীর এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং উদীচী দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খান।

এছাড়াও ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারী সেল এবং ক্ষেতমজুর সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা এবং বিরোধী শক্তির ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বোমা হামলা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে।” নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

সমাবেশ থেকে বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরও বলেন, পৃথিবী আজ ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের এক নতুন যুগে প্রবেশ করেছে। এককেন্দ্রিক বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে, জাতি ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারণা আজ অর্থহীন হয়ে পড়ছে।

ইরানে চালানো নতুন সামরিক অভিযানকে মানবতাবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন আখ্যা দিয়ে সিপিবি নেতারা বলেন, “এই বর্বরতার প্রতিবাদ থেকে বিরত থাকা বা দ্ব্যর্থতা প্রদর্শনের কোনো সুযোগ নেই।”

এ সময় তাঁরা পৃথিবীর শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের মুক্তিকামী জনতার প্রতি এমন আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংহতি আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত থেকে ভারতীয় মদ জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন