29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডিএনসিসির ২৬ অ্যাকাউন্টে ১২৬০ কোটি টাকা রেখে এসেছি : মোহাম্মদ এজাজ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আর্থিক সংকট নিয়ে ওঠা আলোচনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। ফেসবুকে দেওয়া এক ব্যাখ্যায় তিনি কোষাগারের প্রকৃত অবস্থা তুলে ধরেছেন।

তিনি জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি অ্যাকাউন্টে ১২৬০ কোটি টাকা রাখা আছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে এ কথা জানান সদ্য বিদায়ী এ প্রশাসক।

সবার জন্য একটি তথ্য উল্লেখ করে তিনি লিখেছেন, আমি সিটি কর্পোরেশনের প্রসাশক হিসেবে এক বছর মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমার এক বছরের মেয়াদের শেষ দিনে (১০ ফেব্রুয়ারি, ২০২৬) দায়িত্ব বুঝিয়ে দেই। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি একাউন্টে মোট ১২৬০ কোটি ১৫ লাখ ৫১ হাজার তিনশত ১১ টাকা ৬০ পয়সা তহবিলে জমা রেখে এসেছিলাম।

তিনি আরও লেখেন, আশা করি সুন্দর ঢাকা গড়তে বর্তমান টিম আরো ভালো করবে। শুভকামনা।

বিজ্ঞাপন

পড়ুন : বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন