23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিতরণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না: ভিডিও কনফারেন্সে ভূমি প্রতিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে এক প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

মানবিক সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “অত্যন্ত স্বচ্ছতার সহিত প্রকৃত উপকারভোগীদের নামের তালিকা প্রণয়ন করতে হবে। উপকারভোগীদের কষ্ট লাঘবে প্রতিটি ইউনিয়নে দুটি করে বিতরণ কেন্দ্র নির্ধারণ করে দুই দিনের মধ্যে মানবিক সহায়তা বিতরণের ব্যবস্থা করতে হবে।”

এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রত্যেক উপকারভোগী যেন সঠিকভাবে ১০ কেজি করে চাল পায় তা নিশ্চিত করতে হবে। বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। মনে রাখতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

সভায় আসন্ন ঈদকে সামনে রেখে উপজেলার প্রতিটি অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে এবং মানবিক সহায়তা কার্যক্রম শতভাগ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি মো. মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকবৃন্দ, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত থেকে ভারতীয় মদ জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন