বিজ্ঞাপন

রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস: কলমাকান্দায় আলোচনা সভায় বক্তারা

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ওসমান গনি এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা আলী ওসমান যুক্তিবাদী। আলোচনা সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান আলোচক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, কলমাকান্দা উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, জাতীয় নাগরিক পার্টির কলমাকান্দা উপজেলা শাখার সমন্বয়ক আবু কাওসার, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি যাইনুল আবেদীন এবং তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, “রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। এই পবিত্র মাসে মানবিকতা, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ব্যক্তিজীবন ও সমাজকে আলোকিত করতে হবে।” তাঁরা সমাজের সর্বস্তরের মানুষকে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি মাওলানা ওসমান গনি। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার বারহাট্টায় আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন