বিজ্ঞাপন

৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে উত্তপ্ত শাহবাগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৭ মার্চ) রাতে শাহবাগ থানার সামনে দু’পক্ষের হাতাহাতি ও একজনকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী দাবিতে মারধর করা হয়েছে।

ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা উপস্থিত রয়েছেন।

মারধরের শিকার ব্যক্তি হলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। শনিবার (৭ মার্চ) রাতে শাহবাগ থানার ভেতরে এই মারধরের ঘটনা ঘটে। প‌রে আব্দুলাহ আল মামুনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

এর আগে, রাজধানীর চানখারপুলে সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে মাইকে করে ৭ মার্চের ভাষণ বাজান ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। এই ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে ডাকসুর নেতা ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

এর আগে দুপুরে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ তাকে আটক করে শাহাবাগ থানায় নেওয়া হয়। আটক আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শহীদুল্লাহ হলের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পার্শ্ববর্তী চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন আটক ওই শিক্ষার্থী। ভাষণের বিখ্যাত অংশ “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” বাজতে শোনা যায়। এসময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হলে তাদের সঙ্গে তার কিছুক্ষণ কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে পুলিশ তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাউন্ড অপারেটর ও মালিককে থানায় নিয়ে যাওয়া হয় এবং সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়।

শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “তি‌নি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিলেন। এইটা তো নিষিদ্ধ এজন্য নিয়ে আসা হয়েছে।” কোনও অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগ দিচ্ছে বলেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : ঐতিহাসিক ৭ মার্চ আজ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন