বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হন।
রোববার (৮ মার্চ), রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।
প্রতি বছরের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। নিজেদের ক্ষেত্রে অসাধারণ অবদান ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: নুরুন নাহার আক্তার
শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোছা. ববিতা খাতুন
সফল জননী নারী: নুরবানু কবীর
নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী: মোছা. শমলা বেগম
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: মোছা. আফরোজা ইয়াসমিন
প্রতিটি নারী তাদের নিজ নিজ ক্ষেত্রে সাহস, পরিশ্রম এবং দৃঢ় মনোবলের মাধ্যমে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মাননা পেয়েছেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনের লক্ষ্য হলো দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণে উৎসাহ দেওয়া।


