বিজ্ঞাপন

১৬ মার্চ দিনাজপুরের সাহাপাড়ায় খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে নির্বাচিত সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আরাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে জনদাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কর্মসূচি সম্পন্ন করলে, আমাদের এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবে ও উপকার পাবে। বিশেষ করে,
খালটি পুনঃখননের মাধ্যমেে এ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিজমিতে পৌঁছাতে পারলে কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. একেএম সাহাবুদ্দিনসহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর আসলে সংসদ সদস্য মনজুরুল ইসলাম, ২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সদর আসনের সংসদে আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:গাংনীতে এনসিপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

দেখুন:কুমিল্লায় পূজা চলাকালীন সময়ে মন্দিরে ক/ক/টে/ল বি/ষ্ফো/র/ণ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন