বিজ্ঞাপন

বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের আয়োজনে এবং দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে “কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেন্টের আওতায়” আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার”- এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি মোঃ আতাউর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মোঃ শফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডাঃ জনাব আলী, কোষাধ্যক্ষ সুজা-উর-রব চৌধুরী, নির্বাহী সদস্য আফতাব উদ্দিন মন্ডল, মোঃ সাইদুর রহমান, আব্দুস সবুর চৌধুরী, মোছাঃ মালেকা পারভীন, ডাঃ লিয়াকত আলী, এ্যাডঃ মেহেরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা প্রশাসক মোঃ সাজেদুর রহমান।

র‍্যালী শেষে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর চোখের যত্ন নিন- সে যেন না হয় দৃষ্টিহীন। শরীরের প্রতিটি অঙ্গকে সক্রিয় এবং সুস্থ্য রাখার অধিকারই হচ্ছে মানবাধিকার। সেই সাথে নারী অধিকার, সুরক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার আদিবাসীপাড়ায় দিনব্যাপী বিনামূল্যে রোগীদের চক্ষু সেবা ও ঔষধ বিতরণের মাধ্যকে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পড়ুন- হারিয়ে যাওয়া ২ বন্ধুর জন্য কলমাকান্দায় ২০০১ ব্যাচের মিলনমেলা ও দোয়া

দেখুন- গু/ম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন