বিজ্ঞাপন

নোয়াখালীতে ছাত্রদলের ইফতারে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নোয়াখালীতে ছাত্রদলের বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) নোয়াখালী সরকারি কলেজ মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল নোসক শাখার আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় এক আলোচনায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরন, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী।

অনুষ্ঠানে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি, এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হান, সজিব রহমান, বাকি বিল্লাহ তুষার’সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের (সাবেক ও বর্তমান) নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যার অবদান অনস্বীকার্য। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে এদেশের মানুষের মাঝে গনতন্ত্রের বার্তা দিয়েছেন। বেগম জিয়ার আদর্শ লালন করে আজকের ছাত্রদল আগামী দিনে বাংলাদেশের কান্ডারি হয়ে কাজ করবে এবং এই অঞ্চলে ছাত্রদলের অগ্রযাত্রা জয়জয়কার হবে। ছাত্রদলকে সকল গ্রুপিংয়ের উদ্বে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহব্বান জানান বক্তারা।

পড়ুন- কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে মুহুর্মুহু হামলা ইরানের

দেখুন- চীনের যু/দ্ধা/স্ত্র দিয়ে হা/ম/লার তীব্রতা বাড়ালো ইরান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন