বিজ্ঞাপন

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ৯ মার্চ দুপুরে আনুমানিক ২টার দিকে তার মেডিসিনের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। আশে-পাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসাতালের চিকিৎসক আনুমানিক ৪টায় জানান, রাজুর আহমেদের আর নেই। রাজুর বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের মৌসামুরা গ্রামে। রাতেই জানাজা শেষে তাকে দাফন করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, তার বাবার অকাল মৃত্যুর পর সে ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকতেন। সেখানে তিনি ফার্মিসির দিয়েছিলেন।

রাজু আহমেদ দীর্ঘদিন ধরে তিনি ক্রীড়া সাংবাদিক নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তিনি কর্মকালে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলো-তে কাজ করেছেন। তিনি কাজের মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি তার একমাত্র মা, দুই বোন এবং সহর্ধমিনীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিসিবিকে নিয়ে ক্রীড়া পরিষদে অভিযোগ জানালেন তামিম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন