বিশ্বব্যাপী পালিত হচ্ছে International Women’s Day। এ উপলক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দিনাজপুরের প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রীতি প্রতিবন্ধী উন্ন সংস্থা (এসপিইউএস)।
এতে সহযোগিতা করে International Foundation for Electoral Systems।
আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ মোরশাদ আলী খান ডেপুটি ডিরেক্টর মহিলা বিষয়ক বিভাগ বলেন, নারীর নিরাপত্তা, অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজের সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বাড়াতে সচেতনতা ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২জন নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নারীরা উপস্থিত ছিলেন।
সহযোগী হিসেবে ছিল UK International Development এবং Embassy of Sweden।
পড়ুন:মধ্যপ্রাচ্য সংকটে দেশে দাম বেড়েছে ডলারের
দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির
ইমি/


