বিজ্ঞাপন

‘দল নয়, নিজের জন্য খেলেন’, পাকিস্তান সিরিজের আগে মিরাজের জবাব

‘দলের চেয়ে নিজের ব্যক্তিগত অর্জনের দিকেই বেশি মনোযোগ মেহেদী হাসান মিরাজের’, দেশের ক্রিকেট ভক্তদের মাঝে এই অভিযোগ বেশ পুরোনো। এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে সংবাদ সম্মেলনেও খোদ বাংলাদেশ অধিনায়কের দিকে ধেয়ে এলো এমন প্রশ্ন। তবে এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন মিরাজ। তার স্পষ্ট দাবি, নিজের রেকর্ডের জন্য নয়, বরং দলের প্রয়োজনেই খেলেন তিনি।

বিজ্ঞাপন

ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন মিরাজ। নিজের কাছে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির বাস্তবতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি নিজের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নই। সবশেষ বিশ্বকাপের পর আমরা মনে হয় ১৫টার মতো ওয়ানডে খেলেছি এবং ম্যাচগুলোর মাঝে বেশ বিরতিও ছিল। আমার প্রতি সবার যে রকম প্রত্যাশা, আমি অনেক ম্যাচ জেতাব, হয়তো সেটা হচ্ছে না। পারফরম্যান্স এভারেজ হচ্ছে, কিন্তু অবশ্যই চেষ্টা করব যেন দলের জন্য ম্যাচ জেতাতে পারি।’

দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত এই অলরাউন্ডার। নিজের চেয়ে দলের ভালো করাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। মিরাজ বলেন, ‘আমি নিজেকে নিয়ে কখনো ভাবি না। সব সময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা সম্ভব ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। আমার অগ্রাধিকার সব সময় দলের ভালো করার দিকে।’

নিজের অলরাউন্ড ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘আমার পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং–বোলিং দুই জায়গাতেই আমি আমার ভূমিকা রাখার চেষ্টা করছি। আমি যে পজিশনে ব্যাটিং ও বোলিং করি, সেটা দলের জন্য সহায়ক হয়। অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করার এবং দলকে একটি ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করব।’

ক্যারিয়ারের শুরুতে টপ অর্ডারে খেললেও, এখন ব্যাটিংয়ে সাত নম্বরেই নিজেকে থিতু করতে চান মিরাজ। এর পেছনের যৌক্তিক কারণ হিসেবে তিনি লোয়ার অর্ডারে বোলারদের নিয়ে খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

মিরাজ বলেন, ‘আমি যেহেতু ৮-৯ বছর একই পজিশনে (৮ নম্বরে) খেলেছি, তাই এখানে আমার একটা ভালো অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই পজিশনে বোলারদের সঙ্গে অনেক ম্যাচ লিড দিয়েছি এবং ম্যাচ জিতিয়েছি এমন অনেক ইনিংস আছে। তাই আমি চিন্তা করেছি, যেহেতু বোলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, তবে এটা দলের জন্য ভালো হবে। কারণ, টপ অর্ডারেও আমি অনেক ব্যাটিং করেছি, হয়তো রানও পেয়েছি; কিন্তু দল জেতেনি। তাই আমি মনে করি, সাত নম্বর পজিশনটাই আমার জন্য সবচেয়ে ভালো।

পড়ুন:বিশ্বকাপ জয়ে ভারতকে ১৩১ কোটি রুপির পুরস্কার ঘোষণা

দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন