বিজ্ঞাপন

ভারী ও বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন করে হামলা চালাল ইরান

ভারী ও বহু-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন করে হামলা চালাল ইরান। ইরাক, বাহরাইন এবং ইসরায়েলকে লক্ষ্য করে বহুমুখী প্রজেক্টাইলের এই ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখা গেছে, তবে তেল আবিবে আঘাত হানার খবরও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়।

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।

পড়ুন: হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬ ‘মাইন বসানো’ নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন