ময়মনসিংহের ত্রিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি’র) ঝটিকা অভিযান: ২২ শত পিস ইয়াবাসহ আনোয়ার হোসাইন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি-র নেতৃত্বে বিশেষ অভিযানে উপজেলার বীররামপুর উজানপাড়া বটতলা এলাকায় ত্রিশাল-বালিপাড়া পাকা সড়কের ওপর ওত পেতে থাকা গোয়েন্দা দলটি সন্দেহভাজন আনোয়ারকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের বিশেষ প্যাকেটে মোড়ানো অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারৃত আনোয়ার হোসাইন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ৮নং রাজীবপুর ইউনিয়নের ভাটির চর নওপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে জানা গেছে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিএনসি সূত্রে জানানো হয়েছে, মাদকের মূল উৎপাটনে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ
দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |
ইমি/


