বিজ্ঞাপন

নোয়াখালীতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নোয়াখালীতে দোয়া ও ইফতার মাহফিল করেছে ছাত্রদল।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে নোয়াখালী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহর ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো.ওয়াসিমের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতারের আগে ছাত্রদলকে আরো সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন-জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো.ওয়াসিম।

এসময় নোয়াখালী পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিজভী, নোয়াখালী পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব মামুন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক আরিফ, নোয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড ছাত্রদের সভাপতি আকবর, সাধারণ সম্পাদক আসিফ, সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোহেল, নোয়াখালী কলেজ ছাত্রদল নেতা সজিব’সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী নেত্রী ছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।ছাত্রদল আপসহীন নেত্রীর আদর্শ বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের দিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নিকট আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে নারীকে গণধর্ষণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন