ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এর আয়োজনে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার বিকেলে কলেজ হল রুম মিলনায়তনে ইফতার পুর্ব দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা: রোকসানা আক্তার, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস কো- অডিনেটর সহকারী অধ্যাপক এম এ কুদ্দুস জাহিদ,বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড একাউন্টস এন্ড ফাইনান্স দিদার হোসেন, সেন্টার ম্যানেজার সিআরপি ময়মনসিংহ ডা: রাফিউল করিমসহ কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে সকলের সুস্থতা কামনায় মোনাজাত করা হয় ।
বিজ্ঞাপন
পড়ুন : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক রোকনুজ্জামান সরকার


