বিজ্ঞাপন

গ্রামীণ সংস্কৃতি ও যাত্রানাট্যের ঐতিহ্য সংরক্ষণে রাখাল বিশ্বাসের অবদান অনস্বীকার্য


বিশিষ্ট লোকসংস্কৃতি সংগ্রাহক, গবেষক ও পালা-নাট্যকার রাখাল বিশ্বাসের ৬৫তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আলোচনা সভা ও তাঁর প্রকাশিত নতুন বই নিয়ে গ্রন্থ আলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় উপজেলার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডা, কেন্দুয়া’ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, গবেষক, সাংবাদিক এবং সংস্কৃতিকর্মীদের মিলনমেলা ঘটে।

আয়োজনের মূল আকর্ষণ ছিল রাখাল বিশ্বাসের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সদ্য সমাপ্ত অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত তাঁর দুইটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ- ‘লোকসাহিত্য ও গ্রামীণ সংস্কৃতি’ এবং ‘যাত্রানাট্যের তত্ত্ব-দর্শন’ নিয়ে বিস্তারিত পর্যালোচনা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতি, লোকসাহিত্যের নানা উপাদান এবং হারিয়ে যেতে বসা যাত্রানাট্যের ঐতিহ্য সংরক্ষণে রাখাল বিশ্বাস দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নিবিড় গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ড বাংলা লোকসংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি তুলে ধরতে তাঁর নিরবচ্ছিন্ন সাধনা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লোকজ সংগ্রাহক ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম ভূঁইয়া স্বপন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাঙালি, কবি মীর্জা রফিকুল ইসলাম এবং কবি দ্বিপান্বীতা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজনের মধ্যমণি নাট্যরত্ন রাখাল বিশ্বাস নিজেই। অতিথিরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর গবেষণা কর্মের ভূয়সী প্রশংসা করেন।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন আয়োজক সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডা’ এর সমন্বয়ক জিয়াউর রহমান জীবন।

বিজ্ঞাপন

পড়ুন : সস্তা রাজনীতি নয়, সুষম উন্নয়নে বিশ্বাসী সরকার: নেত্রকোনায় এমপি আনোয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন