১০/০২/২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজাসহ তারেক হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাতে র‌্যাব-৯ এর একদল সদস্য মাধবপুর উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকায় এ অভিযান চালায়।গ্রেফতারকৃত তারেক হোসেন (৪৮) মাধবপুর উপজেলার গন্দবপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

র‌্যাব জানায়- সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল মাধবপুর উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তারেক’কে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন