বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি বাবুল, সেক্রেটারি আব্দুল হাই

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের স্থগিত থাকা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার রাত দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন অফিসার আব্দুল মালেক। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৭টি পদে আওয়ামী পন্থী, ৭টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও একটি পদে জামায়াত পন্থী প্রার্থী জয়লাভ করেছেন।

প্রধান নির্বাচন অফিসার আব্দুল মালেক জানান, গত ১২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির মোট ভোটার ৬৮৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৫৪টি। এরপর ভোট গণনা শুরু হয়। দুইশতাধিক ভোটের অধিক গণনার পর সন্ধ্যায় সিনিয়র সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ ত্রুটিপূর্ণ ব্যালট উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। রোববার রাতে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোট গণনা রাতেই অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রার্থী দিলেও আওয়ামী লীগ কোন প্যানেল ঘোষণা করে প্রার্থী দেয়নি। ফলাফল অনুযায়ী সভাপতি পদে মফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে এ কে মো. আব্দুল হাই, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা বেগম ও সদস্য রেজাউল করিম জয়লাভ করেছেন। তারা সবাই আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।

বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক-২ মো. জাকির হোসেন অনিক, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন, অডিটর মোহাম্মদ আল মামুন, সদস্য আল আমিন ও ফোরকান উদ্দিন জয়লাভ করেছেন। জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে সদস্য পদে মোহাম্মদুল্লাহ জয়লাভ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচনের কোটি টাকার বরাদ্দে অনিয়মের অভিযোগ কুমিল্লার ডিসি ও এডিসির বিরুদ্ধে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন