শুরু হয়েছে ঈদের ছুটি। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে
যানবাহনের চাপ। এদিকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজট নিরসনে জেলা পুলিশের প্রায় ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও যানজট নিরসনে কাজ করছেন।
এদিকে মঙ্গলবার সকাল যানবাহনের চাপ বাড়লেও কোনও যানজটের সৃষ্টি হয়নি। এতে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি৷ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে ।
পুলিশ জানায়, সোমবার বিকেলে সরকার ছুটি হয়েছে। এতে মহাসড়ক বাড়ছে যানবাহনের চাপ৷ এছাড়া গার্মেন্টসের ছুটি হলে মহাসড়কে চাপ আরো বাড়বে।
এদিকে ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭শ’ টাকা।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জাগো নিউজকে বলেন, মহাসড়কে যানজট নিরসনে জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে৷ মহাসড়কে ৩টি শিপ্টে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলা পুলিশের সাথে হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করছে।
তিনি আরো বলেন, আশা করছি মহাসড়কে যানজট হব না। যানজট হলে তা নিরসনে আমাদের প্রস্ততি রয়েছে৷
পড়ুন:৬৮ পদে তথ্য অধিদপ্তরে নিয়োগ
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


