চট্টগ্রামের পটিয়ায় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়েছে কিনা তাও দেখা হয়।
এসময় হানিফ ও ঈগলসহ তিনটি গণপরিবহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্নে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:পহেলা বৈশাখ ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেবে সরকার
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


