বিজ্ঞাপন

১০ দিন ধরে সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার 

মুক্তি পনের দাবিতে সুন্দরবনের বন দস্যু নানা ভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে কোস্টগার্ড পশ্চিমজোন এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন, কোস্টগার্ড পশ্চিমজোন এর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুর ইসলাম ইমন।

তিনি জানান, ১০ দিন আগে তিনটি মাছ ধরার নৌকা থেকে ৬ জেলেকে মুক্তি পনের দাবিতে অপহরণ করে বন দস্যু নানা ভাই বাহিনীর সদস্যরা। এর পর কবির নামক এক ব্যাক্তি গতকাল কোস্টগার্ড কে অবিহিত করে। এর পর কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে আজ ভোরে জিম্মি জেলেদের উদ্ধার করে। 

উদ্ধার হওয়া জেলেরা হলেন, সপিকুল, আলামিন ও ইসমাইল, রেজোয়ান, মিয়ারাজ এবং রমযান।  তাদেরকে আজই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ড পশ্চিমজোন এ কর্মকর্তা।

পড়ুন:পহেলা বৈশাখ ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেবে সরকার

দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন