বিজ্ঞাপন

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নোয়াখালী ও লক্ষ্ণীপুর জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-৩। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং ঈদকেন্দ্রিক কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পৌর বাস টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এ তথ্য জানান।

তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আকস্মিক তল্লাশি জোরদার করা হয়েছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি না হয়।

তিনি আরও জানান, বর্তমানে নোয়াখালী ও লক্ষ্ণীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে।

র‌্যাব কর্মকর্তা বলেন, ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র‌্যাবের নিয়মিত কার্যক্রম চলমান থাকার কথাও উল্লেখ করেন।

এ সময় তিনি সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যে কোনো অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

পড়ুন:সাপ্তাহিক সময় ও কথার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল

দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন