ইরানে যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে অবস্থানরত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি পরিস্থিতিতে সেখানে থাকা কয়েকশ বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুইশ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কার্যক্রম শুরু হতে পারে।সেখান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে।
জানা গেছে, ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হককে আজারবাইজান পাঠানো হচ্ছে।
পড়ুন: আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান
আর/


