ঈদের আনন্দ ভাগাবাগি করেতে বাড়ি ফিরছে মানুষ। যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনো স্বস্তির খবর—চিরচেনা যানজট নেই, স্বাভাবিক গতিতেই চলছে যান চলাচল।
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাসসহ বিভিন্ন পয়েন্টে দেখা যায়, যাত্রীরা যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ করে যাচ্ছে। এছাড়া মহাসড়কে বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেই বেশি দেখা গেছে।
পুলিশ জানায়, সোমবার বিকেল থেকে সরকারি ছুটি হওয়ার পর মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।
আজ বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পাচ্ছে যাত্রীরা। এতে নির্বিঘ্নেই যাত্রীরা যেতে পারছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানজটের আশঙ্কা করলেও এখন পর্যন্ত যানজট সৃষ্টি হয়নি। চালক ও যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। একদিনে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।
পড়ুন: ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি
আর/


