বিজ্ঞাপন

স্নানোৎসবের বড় ঝুঁকি সড়ক, উদ্বিগ্ন পূণ্যার্থীরা

নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানোৎসবকে সামনে রেখে সরকারি প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও নবীগঞ্জ-মিনারবাড়ি সড়কের নাজুক অবস্থা নিয়ে দেখা দিয়েছে চরম ভোগান্তির আশঙ্কা। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পূণ্যার্থী ও স্থানীয়রা। বিভাগীয় উদ্যোগে লেভেলিং করা হলেও তা ফলপ্রসূ হবে মনে করে না স্থানীয়রা।

বিজ্ঞাপন

আগামী ২৫ ও ২৬ মার্চ লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চললেও নবীগঞ্জ-মিনারবাড়ি সড়কের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। মাত্র সাড়ে ৩ কিলোমিটার এই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, নেই কোনো আলোর ব্যবস্থাও—যা উৎসবের সময় দুর্ঘটনার আশঙ্কা তো বটেই বাড়াচ্ছে চুরি-ছিনতাইয়ের শংঙ্কা।

প্রতি বছর প্রায় ৮-১০ লাখ পূণ্যার্থীর সমাগম হয় এ তীর্থস্থানে। এর মধ্যে অধিকাংশই যানজট এড়াতে নবীগঞ্জ হয়ে মিনারবাড়ি সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত বছর অস্থায়ীভাবে সংস্কার করা হলেও তা টেকসই হয়নি। তাই স্নানোৎসবের আগেই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা ও আয়োজকরা।

এব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম  জানান, নবীগঞ্জ-মিনারবাড়ির এই সড়কে দীর্ঘমেয়াদি সংস্কার কাজের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যা আগামী জুন মাস নাগাদ শুরু করা যাবে বলে আশা করছি। বর্তমানে পূণ্যার্থীদের সুবিধার্থে বিভাগীয় উদ্যোগে স্বল্পমেয়াদী লেভেলিং কাজ চলমান রয়েছে।

পড়ুন- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কি.মি. জুড়ে যানজট, ধীরগতিতে চলছে গাড়ী

দেখুন- কক্সবাজারে জমজমাট ঈদ কেনাকাটা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন