বিজ্ঞাপন

আজ বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক মুসলিমপ্রধান দেশে আজ রমজানের ২৯তম দিন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান এবং ইরাকের কিছু অঞ্চল। খবর গালফ নিউজের। তবে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব বলছে, আজ বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। কারণ চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা সম্ভব হবে না। খবর গালফ নিউজের।

অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে বৃহস্পতিবার হবে রমজানের ২৯তম দিন। এসব দেশে সূর্যাস্তের পর চাঁদ দেখার উদ্যোগ নেয়া হবে। চাঁদ দেখা নিশ্চিত হওয়ার ওপর নির্ভর করে এসব দেশে ঈদুল ফিতর শুক্রবার বা শনিবার উদযাপিত হতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা একেবারেই অসম্ভব এবং মধ্যাঞ্চলে তা অত্যন্ত কঠিন হতে পারে। ফলে ঈদের তারিখ নির্ধারণে ঐতিহ্যগত চাঁদ দেখা ও আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-উভয়ের গুরুত্ব এখনো সমানভাবে বিদ্যমান।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে বুধবার মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে, যেখানে ঈদের তারিখ চূড়ান্ত করা হবে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর নিরাপত্তাজনিত কারণে ঈদের জামাত শুধুমাত্র মসজিদেই অনুষ্ঠিত হবে, খোলা ময়দানে নয়। বিশ্বজুড়ে মুসলমানরা আজকের শাওয়ালের চাঁদের অপেক্ষায় রয়েছে, যা রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতরের সূচনা ঘোষণা করবে।

বিজ্ঞাপন

পড়ুন : বুধবার সন্ধ্যায় জানা যাবে কাতার ও সৌদির ঈদের তারিখ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন