বিজ্ঞাপন

জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেয়া হয়েছিল, তা স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (১৮ মার্চ) এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

বিইআরসির বার্তায় বলা হয়, ১৮ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক স্মারক নম্বর ২৮.০১.০০০০.০১২.২৩.০০৪.২৫.১৩০৯-এর মাধ্যমে সমন্বয়কৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর মূল্যহারের কার্যকারিতা কমিশন কর্তৃক স্থগিত করা হয়েছে।

এর আগে মূল্য সমন্বয়ের এক ঘোষণায় বিইআরসি জানিয়েছিল, মার্চ মাসের জন্য অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম এক লাফে ৮১ টাকা ৭৭ পয়সা বাড়ানো হয়েছিল।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার নির্ধারণ করার কথা জানানো হয়েছিল আগের ঘোষণায়।

বিজ্ঞাপন

পড়ুন : জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন