পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ বৃহস্পতিবার (১৯ মার্চ)।
বিজ্ঞাপন
আজ বিক্রি করা হচ্ছে আগামী ২৯ মার্চের ট্রেনের আসনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
পড়ুন: ঈদযাত্রা: কাউন্টারে নেই বাস, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি
আর/


