মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) মোট ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ ঘোষণা করার পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বেবিচকের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
দৈনিক হিসেবে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ৩১টি, ১৭ মার্চ ৩১টি, ১৮ মার্চ ২৬টি এবং ১৯ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় এই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পড়ুন: ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিন হামলা করবে না পাকিস্তান
আর/


