বিজ্ঞাপন

নোয়াখালীতে সেনাবাহিনীর তৎপরতা জোরদার, স্বস্তিতে ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা এবং শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করতে নোয়াখালী জেলাজুড়ে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে। ঈদের চলমান ছুটিকে কেন্দ্র করে ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মহাসড়কসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ফলে যাত্রীদের চলাচলে শৃঙ্খলা ও স্বস্তি ফিরে এসেছে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি যানজট নিরসনে সক্রিয় ভূমিকা রাখছে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধেও তাদের দৃশ্যমান উপস্থিতি যাত্রীদের মধ্যে আস্থা বাড়াচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দিন-রাতব্যাপী টহল জোরদার করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকায় একাধিক চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে, যা সামগ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

বাংলাদেশ সেনাবাহিনী নোয়াখালী সেনা ক্যাম্পে দায়িত্বরত লেফটেন্যান্ট মো. আতিকুর রহমান জানান, দেশব্যাপী নিরাপদ, স্বস্তিদায়ক ও আনন্দঘন ঈদ উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এই কার্যক্রম জোরদার করেছে এবং ঈদকালীন সময়জুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ১০টায়, চার স্তরের নিরাপত্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন