বিজ্ঞাপন

যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

রাত পৌহালেই পবিত্র ঈদ৷ শেষ মুহুর্তেও ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঘর মুখো মানুষের চাপ রয়েছে। এদিকে যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা। অপরদিকে যানজট নিরসনে মহাসড়ক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও নিরসলভাবে কাজ করছে৷

বিজ্ঞাপন

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২শ’ টাকা।
এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে । এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষনিক টোল বুথ চালু করার চেষ্টা করছি৷

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

পড়ুন- ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির

দেখুন- দিনাজপুরে এশিয়ার ‘সর্ববৃহৎ’ ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন